নসরুল হামিদের বাসায় অভিযান, ভল্টসহ যা যা পাওয়া গেল
রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে মধ্যরাত থেকে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে ভবনের দুই এবং ছয়তলা থেকে প্রায় ২৪ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে দুটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন তিনটি ভল্টের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে ভবনটি থেকে।
গত মঙ্গলবার মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু হয়। এসময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা।
এর আগে মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।