নফসের জিহাদ
একবার ইমামুল আউওয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এক ইহুদী পালোয়ানের সাথে তিন দিন একটানা মল্লযুদ্ধ করলেন। অবশেষে তিনি যখন ইহুদী পালোয়ানকে ধরাশায়ী করলেন, তখন সে আর কিছু করতে না পেরে উনার মুখ মুবারকে থুতু নিক্ষেপ করলো। নাঊযুবিল্লাহ! এটা করার সাথে সাথে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ইহুদী পালোয়ানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। ইহুদী বিস্মিত হয়ে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার কাছে এর কারণ জানতে চাইলো। তিনি জবাব দিলেন, আমি যখন তোমার সাথে মল্লযুদ্ধ করছিলাম, তা ছিল শুধুমাত্র মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে। কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করলে, তখন বিষয়টা অন্যরকম হয়ে গেলো কারণ আমার গোসসা তৈরি হয়ে গেলো। এখন আমি যদি তোমাকে থুতু নিক্ষেপের জন্য ক্বতল করি, তাহলে আমার উদ্দেশ্য ব্যতিক্রম হয়ে যাবে অর্থাৎ আমার নফসের অনুসরণ করা হবে। তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ইহুদী উনার কথা শুনে বলে উঠলো, হে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! দ্বীন ইসলাম উনার শিক্ষা যদি এতো সুন্দর হয় তবে আমাকে দ্বীন ইসলামে দাখিল করিয়ে নিন! সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য