পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
এখন ফিকিরের বিষয়, যে পিতা-মাতার দোয়া সন্তানের জন্য কতটুকু ফায়দাজনক। সেই বৃদ্ধা মহিলা দোয়া করেছেন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে, মহান আল্লাহ পাক তিনি কবুল করেছেন। কতুটুকু কবুল করেছেন যিনি জলিলুল ক্বদর সেই রাসূলের সঙ্গী মহান আল্লাহ পাক তিনি করে দিলেন সেই লোকটাকে তার মায়ের খেদমতের বদৌলতে।
এ প্রসঙ্গে হাদীস শরীফে উল্লেখ করা হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مُطِيعًا لِلَّهِ فِي وَالِدَيْهِ أَصْبَحَ لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ الْجَنَّةِ، وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا، وَمَنْ أَمْسَى عَاصِيًا لِلَّهِ فِي وَالِدَيْهِ أَصْبَحَ لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ النَّارِ، إِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا " قَالَ رَجُلٌ: وَإِنْ ظَلَمَاهُ؟ قَالَ: " وَإِنْ ظَلَمَاهُ، وَإِنْ ظَلَمَاهُ، وَإِنْ ظَلَمَاهُ
অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মহান আল্লাহ পাক উনার রাসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
مَنْ أَصْبَحَ مُطِيعًا لِلَّهِ فِي وَالِدَيْهِ
যে ব্যক্তি সকালে উঠে এমতাবস্থায় যে, মহান আল্লাহ পাক তিনি ও উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যে নির্দেশ রয়েছে পিতা-মাতার ব্যাপারে সেটা সে মেনে, আনুগত্যতা প্রকাশ করে।
অর্থাৎ যে ব্যক্তি সকালে উঠে মা-বাবার অনুগত হয়ে, পবিত্র কুরআন শরীফ পবিত্র সুন্নাহ শরীফে যে নির্দেশ রয়েছে সে নির্দেশ মোতাবেক আনুগত্যতা প্রকাশ করে যে সকাল করে-
لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ الْجَنَّةِ، وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا،
তার জন্য দু’টা বেহেশতের দরজা খুলে দেয়া হয়। যদি তারা দু’জন জীবিত না থেকে থাকেন, একজন যদি থাকেন তাহলে একটা দরজা তার জন্য মহান আল্লাহ পাক তিনি খুলে রাখেন বা খুলে দেন। আর যে ব্যক্তি সকালে পিতা-মাতার অবাধ্য হয়ে মহান আল্লাহ পাক উনার আদেশ নিষেধ যা রয়েছে পবিত্র কুরআন শরীফ সুন্নাহ’তে পিতা-মাতার প্রতি, সেটাকে অমান্য করে যে সকাল করে তার জন্য দু’টা দরজা জাহান্নামের খুলে দেয়া হয়।
এই খোলা অবস্থায় সে সকাল করে- এ হাদীছ শরীফ যখন বললেন মহান আল্লাহ পাক উনার রাসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন এক ছাহাবী বললেন-
قَالَ رَجُلٌ: وَإِنْ ظَلَمَاهُ؟
যদি পিতা-মাতা জুলুম করেন, যদি পিতা-মাতা জুলুম করেন তারপরেও কি তাদের আনুগত্যতা প্রকাশ না করলে জাহান্নামের দু’টা দরজা খোলা হয়ে যাবে?
قَالَ: " وَإِنْ ظَلَمَاهُ، وَإِنْ ظَلَمَاهُ، وَإِنْ ظَلَمَاهُ
মহান আল্লাহ পাক উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তিনি পরপর তিনবার বললেন , যদিও তারা জুলুম করুক না কেন, যদিও জুলুম করুক না কেন, যদিও জুলুম করুক না কেন তারপরেও শরীয়তের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ তোমাকে মেনে নিতে হবে।
হ্যাঁ, যদি পিতা-মাতা শরীয়তের খেলাফ কোন আদেশ নিষেধ করেন সেটা মানা যাবে না। কিন্তু যতগুলি শরীয়তের অধীন রয়েছে আদেশ এবং নিষেধ প্রত্যেকটাই মেনে নিতে হবে। তার মধ্যে চু-চেরা কিলোকাল করা যাবে না। যতুটুকু সম্ভব, মেনে চলতে হবে।
যদি সে মানতে না পারে ওজরখাহী করবে, চু-চেরা কিলোকাল করতে পারবে না। আনুগত্যতা প্রকাশ করবে, তার দুর্বলতা সে প্রকাশ করবে। কিন্তু সে এমন কোন ব্যবহার করতে পারবে না যে, তার ব্যবহারের কারণে তারা অসন্তুষ্ট হন। তার চেষ্টা করতে হবে তাদেরকে সন্তুষ্ট করার জন্য যতটা সম্ভব তার তৌফিক রয়েছে, যতটা সম্ভব তার তৌফিক রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৭)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে পবিত্র কুরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়”
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তওবা
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তমা’ বা ধন-সম্পদ পাওয়ার লোভ এবং তার প্রতিকার
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












