নদী কেন্দ্রীক ১০৮ পশুর হাটের নিরাপত্তায় নৌপুলিশ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নদী কেন্দ্রীক ১০৮টি পশুর হাট বসছে। এ হাটগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনের তিনি এ তথ্য জানান।
আবদুল আলীম মাহমুদ বলেন, আসন্ন ঈদে নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর পাড়ে ১০৮টি পশুর হাট বসছে। সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ হাটগুলোর নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।
নৌপুলিশের অতিরিক্ত আইজিপি আরও বলেন, এ সময় নদীর মাঝ পথে নৌকায় উঠা-নামা এবং লঞ্চের এলোমেলো পার্কিং বন্ধ করা হবে। পশুবাহী নৌকায় যাতে অতিরিক্ত বোঝাই না করা হয় সে বিষয়ে নজরদারি করা হবে। যেখানে-সেখানে পশুবাহী নৌযান যেন না দাঁড়ায় সে জন্যও ব্যবস্থা নেওয়া হবে। নৌযানে অতিরিক্ত যাত্রীবহন করলে কঠোর হবে পুলিশ।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।