বাংলাদেশ থেকে মোটরসাইকেল চালক নেবে দুবাই
মোটরসাইকেল ও ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর কঠোর করলেও সেখানকার শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো আছে। জানা গেছে, বাংলাদেশ থেকে এবার ৯০০ জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। ইতোমধ্যে তারা এ সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে।
সেখানকার বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, ইতোমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে ৯০০ জন কর্মীর ডিমান্ড লেটার পেয়েছে তারা। আপাতত কোম্পানিটি ৯০০ বাইক রাইডারের ডিমান্ড করলেও, তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে।
উল্লেখ্য, দুবাইয়ে ডেলিভারির কাজে সুযোগ পান মোটরসাইকেল চালকরা। বর্তমানে সেখানে এ ধরনের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মী জানান, ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের লাইন্সেস থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইন্সেস নিতে হয়। তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।