মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদই শ্রেয় -ফখরুল

-সংবিধানের আমূল পরিবর্তনে গণপরিষদ করতে হবে -যত দেরি হবে, তত দেশের ক্ষতি হবে -পার্বত্য চট্টগ্রামের ঘটনার সঙ্গে অনেক কিছু জড়িত -অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাব আছে
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, সকাল ৫:২১
নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকেই শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে, তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা। সেটি হয়নি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, কোনো কিছুই অসম্ভব নয়, তবে বিষয়টি কঠিন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের (অন্তর্বর্তী সরকার) উচিত ছিল বিপ্লবী সরকার করা। এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া। সেটা তো হয়নি। সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে। তাহলে ওই জিনিসটাকে (বর্তমান সংবিধান) সামনে রেখে সেভাবে (সংশোধন) করতে হবে। আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি, সংবিধানের কী কী পরিবর্তন হতে পারে, সেই কাজ শুরু করেছি।
এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ। তারা খুবই ভালো করবেন। কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে।
অনানুষ্ঠানিক মতবিনিময়ে অন্তর্বর্তী সরকার, এই সরকারের মেয়াদ, সংবিধান সংশোধনসহ এই সরকারের সংস্কার কার্যক্রম, শেখ হাসিনাকে দেশে ফেরানো, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সংঘাতের ঘটনাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল।
সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে:
সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে, তারা কীভাবে সংবিধানের পরিবর্তনটা চায়...। আরেকটা বিষয় আছে, আমি-আপনি-আমরা কয়েকজন এক্সপার্ট (বিশেষজ্ঞ) মিলে করে দিলাম, সেটা একটা। কিন্তু সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানÍএটা করতে হলে আপনাকে গণপরিষদ করতে হবে। এ ক্ষেত্রে জনমতের বিষয়টি তো আছেই, তারপরে আইনগত দিকগুলোও দেখতে হবে।’
সংবিধানের আমূল পরিবর্তনের জন্য জনগণের ‘ম্যান্ডেট’কে (সমর্থন) সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমি যে কথাটা শুরু থেকেই বলেছিলাম, নির্বাচনটা হোক। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার-নির্বাচন কমিশন, প্রশাসনÍএগুলো সংস্কার করে নির্বাচনটা করে সেখানে আপনি সবকিছু করতে পারবেন। সংসদে প্রয়োজনীয় সব পরিবর্তন করতে পারেন। সবচেয়ে নিরাপদ হবে, জনগণের ম্যান্ডেটটা নিয়ে যদি আমূল পরিবর্তন করতে চান।’
যত দেরি হবে, তত দেশের ক্ষতি হবে :
অন্তর্বর্তী সরকারকে বিএনপির দেওয়া ‘যৌক্তিক সময়’ আসলে কত দিনের, জানতে চাওয়া হয়েছিল মির্জা ফখরুলের কাছে। জবাবে সুনির্দিষ্ট করে সময় বলা উচিত নয় উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কারণ এটা তো কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল গভর্ন্যান্সের (রাজনৈতিক শাসন) কোনো বিকল্প নেই।
মির্জা ফখরুল বলেন, ‘এটা প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা। আর যখন গণতন্ত্র ভালো হবে, তখন জনগণের সঙ্গে সম্পর্কটা ওতপ্রোত হয়। বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাংলাদেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না।
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলা হয়েছে। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। অন্তর্বর্তী সরকার এখনো তাকে ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নিশ্চয়ই তারা (অন্তর্বর্তী সরকার) চিন্তা করছেন। তাদের উচিত হবে অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা। আমরা বলেছি, দেশের আদালতে তাকে ফেস (মুখোমুখি) করতে হবে, আইনের সামনে আসতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘উনি (শেখ হাসিনা) যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, তার উচিত এখানে এসে ফেস করা, যেটা আমার নেত্রী (খালেদা জিয়া) করেছেন। তিনি লন্ডনে ছিলেন। চলে এসে ট্রায়াল (বিচার) ফেস করছেন, জেলেও গেছেন। এমনটাই রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এখন সরকারের উচিত হবে অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা।’
পার্বত্য চট্টগ্রামের ঘটনার সঙ্গে অনেক কিছু জড়িত আছে :
খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাতের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে শূন্যতার সুযোগ নেওয়া, ভূরাজনীতি -অনেক কিছু জড়িত আছে। সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি, এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার একটা অংশ। প্রতি বিপ্লব ঘটানোর প্রক্রিয়ায় বিপ্লবের সুফলকে নস্যাৎ করার চক্রান্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরুর চেষ্টা।’
‘অন্যদিকে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত কথা বলছেন, এটা কতটুকু সত্য-মিথ্যা আমি জানি না। কিন্তু সেই কথাগুলো একটা প্রভাব তৈরি করছে। সব মিলিয়ে বিষয়গুলো খুব স্বস্তিদায়ক নয়। এতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের রাজনৈতিক সমস্যাগুলো হ্যান্ডেল করার অভিজ্ঞতার অভাব আছে। তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, তাতে আরও সমস্যা হচ্ছে।’ যোগ করেন মির্জা ফখরুল।
এর আগে আনসারদের ঘটনা, বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সংগঠনের দাবিদাওয়া নিয়ে অস্থিরতা তৈরি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ‘প্রচ- রকমের প্রক্রিয়া’র কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি মনে করি, এ ঘটনাগুলো সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পিত ঘটনা, একেবারে বিপদগ্রস্ত করে ফেলানোর...। সেই সঙ্গে এটি দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করারও চক্রান্ত হতে পারে। আমরা মনে করি, বিরাজনীতিকরণের প্রক্রিয়া কখনো মঙ্গল বয়ে আনবে না। রাজনীতি বাদ দিয়ে রাষ্ট্র চালানো যাবে না।’
অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাব আছে :
বিএনপির মহাসচিব মনে করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনার ঘাটতি এবং তাদের অভিজ্ঞতার অভাব অনেক সমস্যার সৃষ্টি করছে। তিনি বলেন, এই সরকারের যারা দায়িত্বে, এর বেশির ভাগই টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস ও একাডেমিশিয়ান। আর আছেন দুজন ছাত্রনেতা এবং কিছু এনজিওর কর্মকর্তা। এখানে সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা পলিটিক্যাল। সেটা পূরণ করা যায়, যদি টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করা যায়। সেটা বেশি সম্ভবও হচ্ছে না বোধ হয়, কিছুটা কম হচ্ছে।
রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক, এমন মন্তব্য করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘পরিবর্তনটা পলিটিক্যাল, দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল। এখন সেই ক্ষেত্রে যদি ল্যাকিং হয়, তাহলে নিঃসন্দেহে পলিটিক্যাল গ্যাপ (ঘাটতি) থেকে হতে পারে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশে এ ধরনের (রাজনৈতিক) পরিবর্তনের পর গভর্ন্যান্সের একটা সমস্যা দেখা দেয়, বিভিন্ন স্টেক হোল্ডারদের (অংশীজন) সমস্যা দেখা দেয়। সুযোগসন্ধানীরা একটা সুযোগ নিতে চায়। তদবির বেড়ে যায়। সবাই নতুন সরকারের কাছাকাছি যেতে চায়। এটা একটা বড় সমস্যা।’
ফ্যাসিবাদী সরকারে যারা মূল দায়িত্বে ছিলেন, তারা এখনো সে দায়িত্বেই রয়ে গেছেন উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, হত্যাকারীদের যারা সহযোগিতা করেছেন, তাদের এখনো বহু ক্ষেত্রে মূল জায়গাগুলোতে রেখে দেওয়া হয়েছে। ফলে অনেক ঘটনা ঘটছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে