নতুন গ্যাস সংযোগের বিষয়ে যা জানালো তিতাস
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নতুন গ্যাস সংযোগ দেওয়ার খবর ঘুরে বেড়াচ্ছে। তবে সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক, বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ, লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে । কিছু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় নতুন সংযোগ বা লোড বৃদ্ধির সংযোগ সংক্রান্ত প্রকাশিত সংবাদ সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
তিতাস বলছে, কিছু প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করছে। তাই এ থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে গ্যাস বিতরণ কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।