নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
নিজস্ব সংবাদদাতা:
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিষয়টি নিশ্চিত করেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেও এ তথ্য জানান।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আলহামদুলিল্লাহ, আমি ফোন পেয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করবো।
এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।