নকল ওরস্যালাইন তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩
তীব্র তাপপ্রবাহে অসাধুচক্র নকল ওরস্যালাইনের কারখানা স্থাপন করে ওরস্যালাইন উৎপাদন করছিল। এমন অভিযোগের ভিত্তিতে বিপুল পরিমাণ ওরস্যালাইনসহ তিন উৎপাদনকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, সারা দেশে তীব্র তাপপ্রবাহের সুযোগে অসাধুচক্র নকল ওরস্যালাইনের কারখানা স্থাপন করে ওরস্যালাইন উৎপাদন করছিল। এমন অভিযোগে বিপুল পরিমাণ ওরস্যালাইনসহ তিন উৎপাদনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।