রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নওগাঁয় ২৭ কোটি টাকার বরই বিক্রির সম্ভাবনা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৪:০৮
নওগাঁয় ২৭ কোটি টাকার বরই বিক্রির সম্ভাবনা

নওগাঁ সংবাদদাতা:
নওগাঁয় মিশ্র ফল বাগানে আগ্রহী হচ্ছেন চাষিরা। কৃষি অফিসের পরামর্শে বিভিন্ন ফল ও সবজির দাম ভালো পেয়ে লাভবান হওয়ায় অনেকেই কৃষিতে মনোনিবেশ করছেন। যেখানে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অনেকের কর্মসংস্থান হচ্ছে। তবে সার্বিক সহযোগিতা পেলে দ্রুত এ পেশায় উন্নয়ন সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর ৪৫৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বরইয়ের (কুল) বাগান গড়ে উঠেছে। যেখান থেকে প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন বরই উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি ৮০ টাকা হিসেবে ২৭ কোটি ২০ লাখ টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে। গত বছর ৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বরইয়ের বাগান ছিল। স্থানীয় চাহিদা মিটিয়ে বরই চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মকমলপুর গ্রামের লিটন হোসেন। এক সময় ঢাকা, বরিশাল ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় রডমিস্ত্রির কাজ করতেন। কাজের জন্য বেশিরভাগ সময় তাকে জেলার বাইরে থাকতে হতো। রডমিস্ত্রির কাজ ছেড়ে গত দুই বছর কৃষিতে মনোনিবেশ করেছেন। নিজের জমি না থাকায় বেসরকারি সংস্থার ঋণ ও আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করে ৫ বিঘা জমি ইজারা নিয়ে বরই ও সবজি আবাদ শুরু করেন।
এ বছর তা বাড়িয়ে ১৭ বিঘা জমি ইজারা নিয়ে মিশ্র ফলের বাগান করেছেন। সেখানে ৭ বিঘা জমিতে বরই (বলসুন্দরি, আপেল কুল, টক-মিষ্টি কুল ও নারকেলি), ৭ বিঘায় পেয়ারা, ৩ বিঘায় আম বাগান ও বিভিন্ন সবজির আবাদ করেছেন। হয়েছেন সফল উদ্যোক্তা। লেখাপড়ার পাশাপাশি এ বাগানে কাজ করে বাড়তি টাকা আয় করছেন শিক্ষার্থীরা। তার দেখাদেখি এলাকায় অনেকেই কৃষিতে মনোনিবেশ করতে আগ্রহী হচ্ছেন এবং পরামর্শ নিচ্ছেন।
উদ্যোক্তা লিটন হোসেন বলেন, নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। পড়াশোনা বাদ দিয়ে এরপর বিভিন্ন কাজ করে সংসার চলতো। প্রায় ১০ বছর বিভিন্ন জেলায় রডের কাজ করতাম। এ কাজ কঠিন। বলা যায়, সারাবছরই বাড়ি বাইরে থাকতে হতো। চার বছর আগে সংসার শুরু করেছি। গ্রামে কিছু একটা করার ইচ্ছা থেকেই রডের কাজ ছেড়ে দিয়েছি। বাড়ি-ঘর ছাড়া নিজের কোনো জমি নেই। গত দুই বছর ধরে বিভিন্ন ফল ও শাক-সবজির আবাদ করছি।
তিনি বলেন, এ বছর জমি, শ্রমিক ও আবাদে প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। প্রতি বিঘা জমি প্রতি বছরের জন্য ২০-২৫ হাজার টাকায় ইজারা নিয়েছি। এ বছর প্রায় ১০ লাখ টাকার বরই বিক্রি হবে। ইতোমধ্যে ৫ লাখ টাকার বরই বিক্রি হয়েছে। জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে বরই উত্তোলন শুরু হয়। সে সময় দাম ছিল ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকা মণ। দাম কমে বর্তমানে ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা মণ বিক্রি হচ্ছে।
লিটন আরও বলেন, এ বাগানের পেয়ারা ও সবজি বিক্রি হবে আরও প্রায় ১০ লাখ টাকা। সব মিলিয়ে মিশ্র ফল বাগান থেকে ২০ লাখ টাকার ফল ও সবজি বিক্রি হবে। খরচ বাদ দিয়ে লাভ থাকবে প্রায় ৮ লাখ টাকা। নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও ৮-১০ জনের কর্মসংস্থান হয়েছে। বাগানটি সম্প্রসারণ করে আগামীতে আরও ৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইচ্ছা আছে।
শিক্ষার্থী পিয়াস হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি গত দুই বছর ধরে লিটনের বাগানে কাজ করছি। দিনে ২০০-২৫০ টাকা মজুরি পাই। এ টাকা দিয়ে পড়াশোনার কাজে খরচ করায় বাড়ি থেকে কোনো টাকা নিতে হয় না। আমার মতো আরও দুজন এ বাগানে কাজ করেন।
জেলার বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের যুব এগ্রো ফার্মের উদ্যোক্তা পলাশ হোসেন বলেন, প্রায় ১৪ বিঘা জমিতে বিভিন্ন ফলের বাগান আছে। এরমধ্যে আট বিঘা আমের বাগানের মধ্যে সাথী ফসল হিসেবে বরই লাগানো হয়েছে। স্বল্পমেয়াদি ফসল হওয়ায় বরই লাভজনক। ৩-৪ বছর পর কেটে ফেলে আবারও লাগানো যায়। উৎপাদনের শুরুতে বরইয়ের দাম ভালো থাকলেও বাজারে সরবরাহ বেশি হলে দাম কমে যায়। তবে সংরক্ষণের ব্যবস্থা থাকলে ভালো দাম পাওয়ার পাশাপাশি লাভবান হওয়া সম্ভব।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৬ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৬ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৬ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৬ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৬ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৬ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৬ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৬ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৭ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৭ ঘণ্টা আগে