ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার প্রতিচ্ছবি গাজা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মিশর গাজা পুনর্গঠন পরিকল্পনা তৈরি করছে, যা ট্রাম্পের ‘তত্ত্বাবধায়ক’ পরিকল্পনার বিরুদ্ধে কার্যকর বিকল্প প্রদান করা যায়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল আত্তি গত ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করেছে যে, কায়রো বর্তমানে গাজার পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার লক্ষ্য গাজার জনগণের পুনর্বাসন না ঘটিয়ে অঞ্চলটি পুনর্গঠন করা। এই পরিকল্পনা ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তৈরি, যা গাজার ভূ-রাজনৈতিক এবং জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের দাবি করে।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, মিশর গাজার জন্য একটি সমন্বিত পুনর্গঠন পরিকল্পনা তৈরি করছে। এটি ৩টি ধাপে সম্পন্ন হবে এবং ৫ বছরের মধ্যে শেষ হবে। প্রথম ধাপটি শুরু হবে ২৭ ফেব্রুয়ারি কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি আরব সম্মেলনের পর। এর আগে, সউদী আরব রাজধানী রিয়াদে মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের প্রতিনিধিদের নিয়ে গাজা পুনর্গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করবে।
মিশরের পরিকল্পনা অনুযায়ী, গাজার ভিতরে তিনটি “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠা করা হবে, যেখানে ফিলিস্তিনিরা পুনর্গঠনের প্রথম ৬ মাসের মধ্যে অবস্থান করবে। এখানে মোবাইল বাড়ি এবং আশ্রয়স্থল তৈরি করা হবে এবং মানবিক সহায়তা প্রদান করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী, গাজার জনগণের জন্য হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া, ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে মিশর তাদের পরিকল্পনা অর্থায়ন নিয়ে আলোচনা করছে। তথ্যসূত্র: আল-জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)