ধ্বংসের মুখে দখলদার ইসরায়েলের কথিত শক্তিশালী ১০০ মেরকাভা ট্যাংক
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ধারাবাহিক হামলায় দখলদার ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত ‘মেরকাভা’ (গবৎশধাধ) ট্যাংকগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিভিন্ন সামরিক সূত্র ও ভিডিও ফুটেজ অনুযায়ী, গত কয়েক দিনে ইসরায়েলের প্রায় ১০০টি আধুনিক মেরকাভা ট্যাংক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বর্তমানে সামরিক বিশ্লেষকদের কাছে ‘মেরকাভা ম্যাসাকার’ বা মেরকাভা হত্যাকা- হিসেবে পরিচিতি পাচ্ছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, গত বুধবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অন্তত ২১টি মেরকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়। ২রা মার্চ থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রায় ১০০টি ট্যাংক হিজবুল্লাহর নিশানায় পরিণত হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ড্রোন এবং গাইডেড অ্যান্টি-ট্যাংক মিসাইল ব্যবহার করে এই হামলাগুলো চালাচ্ছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একটি মেরকাভা ট্যাংকের নির্মাণ ব্যয় প্রায় ৬০ লাখ মার্কিন ডলার এবং এটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগে। বিপরীতে, হিজবুল্লাহ মাত্র কয়েক হাজার ডলার মূল্যের গাইডেড মিসাইল এবং ড্রোন ব্যবহার করে এই বিশাল মূল্যের সামরিক সম্পদ ধ্বংস করছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা এক দিনেই ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে রেকর্ড ৯৫টি পর্যন্ত অভিযান পরিচালনা করেছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।