উপজেলা নির্বাচন প্রসঙ্গে মঈন খান:
ধোঁকাবাজির নির্বাচনে যাবে না বিএনপি
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন ধোঁকাবাজি, প্রহসন এবং চিটিংবাজির নির্বাচনে বিএনপি যাবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের কি অনুমতি দেয়া হবে- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা জনগণের ইচ্ছায় নির্বাচনে যাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিবে কি না। আর বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলে ন, এটা তো অবাক কা-। আওয়ামী লীগ তো তাহলে নিজেই স্বীকার করে নিয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকাকে প্রত্যাখান করেছে। সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবিয়ে দিয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে আর বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)