ধান-লিচুর দিনাজপুরে সমতলের চা বাগান
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
কৃষিনির্ভর জেলা দিনাজপুরের উর্বর মাটিতে ধান, লিচু, ভুট্টাসহ ফসল সব ধরনের ফসল উৎপাদনও বেশি হয় এই জেলায়। দেশের খাদ্য উৎপাদন যথেষ্ট অবদান রাখছে দিনাজপুর। এখানে ধান, লিচু ও ভুট্টার পাশাপাশি সমতল ভূমিতে চা চাষের সাফল্য দিন দিন বেড়েই চলছে। পতিত জমি ছাড়াও ধান ও ভুট্টার জমিতে চা চাষ শুরু করেছেন কৃষকরা। চা চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছেন এ অঞ্চলের চাষিরা।
দিনাজপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া উপযুক্ত থাকায় চা ভালো উৎপাদন হয়। ফলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীর সাফল্যের পর দিনাজপুরেও চা চাষ শুরু হয়েছে। আগামীতে চা চাষ বদলে দিতে পারে দিনাজপুরের অর্থনৈতিক অবস্থা।
২০১৪ সালে উত্তরাঞ্চলের সমতল ভূমি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রথম ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু হয়। ধীরে ধীরে এর পরিধি বেড়ে জেলার বোচাগঞ্জ, পার্বতীপুর, বিরামপুর , খানসামা ও চিরিরবন্দরে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চা। চা বাগানে সব গাছে উঁকি দিতে শুরু করেছে দুটি পাতাার একটি নতুন কুঁড়ি। শুরু হয়েছে পাতা সংগ্রহের ব্যস্ততা।
জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় কয়েকটি উপজেলায় প্রায় ১৪ হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। ধান-লিচুর জেলায় চা পাতার ফলন বেশ ভালো হচ্ছে।
পার্বতীপুর উপজেলার চা বাগান মালিক জুলফিকার হক জুয়েল বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য ২০১৮ সালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে ন্যাশনাল ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে যোগদান করি। সে সময় চা বাগান মালিক ও চা শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাদের উৎসাহ ও পরামর্শে ২ একর জমিতে চা-বাগান করি। তিনবার চা-পাতা আহরণ করেছি। প্রথমবার পেয়েছি ৮০০ কেজি চা পাতা। পরের বার ১ হাজার ১০০ কেজি এবং গত বছরের ৩ জুলাই ১ হাজার ৫০০ কেজি (দেড় টন) চা পাতা আহরণ করেছি। এবার আরও বেশি চা পাতা হওয়ার আশা করছি।
বোচাগঞ্জ উপজেলার চা চাষি ফজলে রাব্বি বলেন, চার বছর আগে চা বাগান শুরু করি। ৯ বিঘা জমিতে প্রায় ১৮ হাজার চায়ের গাছ আছে। দুই বছর আগে থেকে এই বাগানের চা পাতা বিক্রি শুরু করছি। বর্তমান ৪৫-৫০ দিন পর চা পাতা বিক্রি করছি। একটি চা কোম্পানি বাগানে এসে চা পাতা নিয়ে যায়। বাগান থেকে প্রতি কেজি চা পাতা ১৬-২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। চা বাগান করার ফলে এলাকার কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এলাকায় আমরা প্রথম পরীক্ষামূলক চা বাগান করি। আমরা মোটামুটি সফল। আমাদের এদিকে যে চা গাছ ভালোই হয় সেটা আমরাই প্রমাণ করলাম। অনেকে বলেছিল এখানে চা বাগান হবে না। কিন্তু চেষ্টা এবং পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে চা বাগান ভালোই হয়েছে।
চিরিরবন্দর উপজেলার মরিয়ম টি বাগানের মালিক এম আতিকুর রহমান বলেন, কৃষির জেলা দিনাজপুর হলেও এখানকার কৃষকরা অবহেলিত। এখানকার কৃষকরা যাতে অবহেলিত না থাকে বা কৃষি শ্রমিকরাও যাতে বেকার না থাকে সেই চিন্তা থেকে জেলার চিরিরবন্দর উপজেলায় সাতলালা ইউনিয়নের ২০২০ সালে চায়ের বাগান শুরু করি। প্রথমে প্রায় ৫ একর জমিতে শুরু করি। এক বছরের মাথায় চা পাতা তুলা শুরু করি। দেখলাম অন্য জেলার তুলনায় আমার বাগানে পাতার ফলন ভালো। তখন বাগান বাড়িয়েছি। এখন প্রায় ১০ একর জমির ওপর মরিয়ম চা বাগান।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে খুব দ্রুত আমরা এখানে চায়ের ফ্যাক্টরি বানাবো এবং মরিময় টি বাগানের চা বাইরের দেশে রপ্তানি করব।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, চিরিরবন্দরের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে চা চাষ। আমাদের উপজেলার সাতনালা ও ফতেজংপুর ইউনিয়নে প্রায় ১২ একর জমিতে চায়ের চাষ হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












