ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
বোরো ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের শত শত হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পাকা ধান ঘরে তোলার আগেই ফসল হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় এখন মাছ ধরেই সংসারের খরচ জোগাচ্ছেন তারা।
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের হাওরপারের খইশাউড়া গ্রামের বাসিন্দা সাদিক মিয়া জানান, বোরো আবাদের জন্য তিনি ছয় কিয়ারা (জমির পরিমাপ) (প্রতি কিয়ারা ৩০ শতক) জমি ১২ হাজার টাকায় ইজারা নিয়েছিলেন। ধান বুনতে খরচ করেছিলেন ২৫-৩০ হাজার টাকা। কিন্তু মাত্র এক কিয়ারা জমি থেকে ১২ মণ ধান পেয়েছেন। এর আগেই বন্যার পানিতে বাকি পাঁচ কিয়ারা জমি তলিয়ে যায়।
সাদিক মিয়া বলেন, এই ক্ষতি শুধু তার একার নয়। এলাকার প্রায় প্রতিটি পরিবারই ৮ থেকে ১০ কিয়ারা জমিতে চাষ করেছিলো। তাদের বেশির ভাগেরই অন্তত পাঁচ থেকে সাত কিয়ারা জমির ধান বন্যায় নষ্ট হয়েছে। কিছু পরিবার তো এক মুঠো ধানও ঘরে তুলতে পারেনি। যারা সারা বছর নিজেদের খেতের চাল খেতেন, তাদেরকেও এখন বাজার থেকে চাল কিনে খেতে হবে।
সাদিক মিয়া আরও জানান, ধান না থাকায় এখন মাছ ধরাই তার সংসারের একমাত্র অবলম্বন। সারা দিন হাওরে মাছ ধরে বাজারে বিক্রি করে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই তার ছয় জনের পরিবারের খরচ চলছে।
স্থানীয়রা জানান, করমউল্লাহপুর, কালাইপুরা ও খইশাউড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই কৃষিকাজের পাশাপাশি হাওরে মাছ ধরার সঙ্গে যুক্ত। বর্ষাকালে প্রতিদিন এসব গ্রাম থেকে ১৫০ থেকে ২০০টি নৌকা হাওরে মাছ ধরতে যায়। বিকেলে বা সন্ধ্যায় জাল ফেলে ভোরে মাছ নিয়ে ফেরেন।
স্থানীয় বাসিন্দা আমির জানান, বন্যায় মাত্র কয়েক দিনের ব্যবধানে কৃষকদের জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। যে পানি কৃষকের ফসল কেড়ে নিয়েছে, সেই হাওরের পানিতে মাছ ধরেই এখন এই পরিবারগুলো বেঁচে থাকার সংগ্রাম করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক সেবনের দায়ে ৩ বন্ধু কারাগারে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজার থেকে কারা কিনছে সব পুরোনো বই
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রসদ সংকট ও মানসিক অসুস্থতার ঝুঁকি, ৫ হাজার সেনা নিয়ে ফিরছে মার্কিন রণতরী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেনকে অস্ত্র দেয়ার পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইল রাশিয়া
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপচয় কমিয়ে বাড়বে আয়, শেকৃবির স্মার্ট ড্রায়ারে কৃষিতে নতুন সম্ভাবনা
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাওয়াত ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তারেক রহমানের দিল্লি সফর: প্রত্যর্পণ প্রশ্নে ঢাকা অনড়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১ হাজার বস্তা ফেলে দাবী করা হচ্ছে ৬ হাজার বস্তার
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদামতো মিলছে না সার, কৃষককে কিনতে হচ্ছে বাড়তি দামে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)