ধাক্কায় মোটরসাইকেল এক কিমি টেনে নিয়ে গেলো ট্রেন, এসআই নিহত
কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
গতকাল জুমুয়াবার (৩ মে) দুপুর দেড়টায় উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম সহিদুর রহমান (৪৫)। তিনি স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিলেন। তার বাড়ি নড়াইল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডিউটি শেষ করে সহিদুর রহমান পুলিশ সদস্য শরীফুলকে নিয়ে মোটরসাইকেলযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মস্থল মাজিহাট ক্যাম্পে ফিরছিলেন। কাটদহচর রেলক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনে ধাক্কা লাগে। ট্রেনটি মোটরসাইকেলসহ তাকে প্রায় এক কিলোমিটার হালসা রেলস্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায়। এসময় সঙ্গে থাকা অপর পুলিশ সদস্য মোটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন সহিদুর। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইজাবুল ইসলাম জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ সহিদুর রহমান চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হালসা এলাকায় গিয়ে ট্রেনটি থামে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।