নিষেধাজ্ঞার সুফল মিলেনি, নদীতে নেই ইলিশ
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৪, মে, ২০২৪ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিষেধাজ্ঞার দুই মাস শেষ হয়েছে। তাই আবারও সাগর-নদীতে নেমেছেন জেলেরা। তবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্খিত ইলিশ। হতাশা নিয়ে তীরে ফিরে আসছেন জেলেরা।
তারা বলছেন, নদীতে গিয়ে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে তারা যৎসামান্য টাকা পাচ্ছেন। এ দিয়ে সংসার চলছে না। এখন ধার-দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর তীরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে বুধবার (১ মে) থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দলবেঁধে নেমেছেন জেলেরা। প্রতিদিনই বুকভরা স্বপ্ন নিয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদী চষে বেড়াচ্ছেন। তবে জালে মিলছে না ইলিশ।
ইকরাম নামের একজন জেলে বলেন, ‘দুই মাসের অভিযানের (নিষেধাজ্ঞা) সময় কামাই-রোজগার ছিল না। ধার-দেনা করে সংসার চালাইছি। এনজিওর কিস্তির টাকা দিতে পারিনি। অভিযান শেষে মনে করছি নদীতে যাইয়া অনেক বেশি ইলিশ পামু। সেই ইলিশ ঘাটে বিক্রি কইরা আগের ধার-দেনা ও বকেয়া করমু। বাকি টাকা দিয়ে সংসার চালামু। যথেষ্ট পরিমাণ ইলিশ না পাওয়ায় কিছুই হচ্ছে না।’
জামাল মাঝির নেতৃত্বে পাঁচজন জেলে বৃহস্পতিবার (২ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীতে ট্রলার নিয়ে জাল ফেলে বিভিন্ন সাইজের ৮টি ইলিশ পেয়েছেন। তা তুলাতুলি ঘাটে বিক্রি করে পেয়েছেন তিন হাজার ৬০০ টাকা।
জামাল মাঝি জানান, এ টাকা থেকে ট্রলারের তেলের দোকানের এক হাজার ২০০ টাকা পরিশোধ করা হয়েছে। ট্রলার মালিককে দেওয়া হয়েছে ৬৫০ টাকা। বাকি এক হাজার ৭৫০ টাকা পাঁচজন মাঝি প্রত্যেকে ৩৫০ টাকা করে ভাগ করে নিয়েছেন।
কথা হয় তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার কামাল হোসেন ও আল-আমিনের সঙ্গে। তারা বলেন, নিষেধাজ্ঞার সময় ঢাকা ও চাঁদপুর পাইকারি মোকাম থেকে দাদনে (সুদ) টাকা এনে জেলেদের দাদন দিয়ে বিপাকে পড়েছেন। নদীতে জেলেরা খুবই কম ইলিশ পাচ্ছেন। যে কারণে পাইকারি মোকামে ঠিকমতো ইলিশ পাঠাতে না পারায় লোকসান গুনতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)