ধাক্কার পরে পিষে দিলো ট্রাক, নিহত ৫
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ১০-১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আহত হয়েছেন।
ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম জানান, ক্ষেতলাল থেকে ছেড়ে আসা ফাঁকা ট্রাক জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ট্রাকটি মালিপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় ট্রাক তাদের পিষ্ট করে।
এদিকে ঘটনার পর জয়পুরহাটের সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে দেখা গেছে মায়ের জন্য আর্তনাদ করছেন এসএসসি পরীক্ষার্থী বৃষ্টি আক্তার। তিনি চিৎকার করে বলছেন, ‘মা কোথায় আমাকে এনে দাও! আমি মায়ের বুকে যাব।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।