দ্রুত পাকাতে আনারসে রাসায়নিক ব্যবহার
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
অল্প সময়ে বেশি লাভের আশায় মধুপুর উপজেলার পাহাড়ি চরাঞ্চলের আনারস বাগানগুলোয় দেদার প্রয়োগ করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। এতে দ্রুত আনারসের ফলন বৃদ্ধি পেলেও আতঙ্কে দিন দিন এর চাহিদা কমে যাচ্ছে দেশজুড়ে। ফলে মধুপুর হারাচ্ছে আনারসের অতীত ঐতিহ্য। লোভনীয় ও রসালো এই আনারস খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।
আনারস চাষিরা জানান, আনারসের চারা রোপণের পর থেকে দ্রুত ফল আসা, ফল বড় করা, দ্রুত ফল পাকাতে, রং আকর্ষণীয় করতে এবং আনারস বড় করতে প্রানোফিক্স, সুপারফিক্সসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য কয়েক ধাপে দেয়া হয়। সাধারণত গাছে ৬০টি পাতা হওয়ার পর আনারস ধরে। কিন্তু ২৮টি পাতা হওয়ার পরই ফল ধরার জন্য রাইপেন, ইথোফন, জিব্রেলিক অ্যাসিডসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য দেওয়া হয়।
পাহাড়ি অঞ্চলের পীরগাছা গ্রামের আনারসচাষি আক্কাস আলী জানান, কোনোদিনই একসঙ্গে সব গাছে আনারস ধরবে না। কিছু কিছু গাছে ফল ধরবে আর পাকবে। আর কেমিক্যাল দিলে আনারস একসঙ্গে পেকে যায়।
কৃষক হারুন অর রশিদ জানান, দ্রুত ফল ধরা এবং ফল বড় হওয়ার জন্য ১০ লিটার পানিতে দু-তিন মিলিলিটার রাসায়নিক দ্রব্য ব্যবহারের কথা বলা হয়। তবে কোনো কোনো কৃষক ১০ লিটার পানিতে দু-তিন মিলিলিটারের স্থলে ২০০ থেকে ৩০০ মিলিলিটার পর্যন্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে আনারসে ছিটান। এতে আনারস দ্রুত পেকে যায়, রং সুন্দর হয় এবং একসঙ্গে পুরো জমির আনারস বাজারজাত করা যায়।
উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা বলেন, মধুপুরের আনারস রসালো ও সুস্বাদু। বর্তমানে ক্যালেন্ডার, জলডুগি ও এমডি-২ জাতের আনারস আবাদ করা হচ্ছে। অনেকে আনারস পাকানোর ওষুধ ব্যবহার করে ক্ষতির মুখে পড়ছেন। আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি, যাতে তারা রাসায়নিক দ্রব্য সঠিক মাত্রায় ব্যবহার করে। আমরা বিভিন্ন ওষুধের দোকান মনিটরিং করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)