‘দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে। এছাড়া নির্বাচন দিতে আরও দেরি হলে অন্তর্র্বতী সরকার গ্রহণযোগ্যতা হারাবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেন, দেশের মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ। রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো তাদের ফ্যাসিবাদী ব্যবস্থা।
এসময় সন্ত্রাস দমনে অন্তর্র্বতী সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জয়নুল আবদীন ফারুক বলেন, সঠিক সময়ে এই অপারেশন হলে দেশে এতো অরাজকতা হতো না।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না। সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দিন, তারিখ দিন। না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোনো নতুন ষড়যন্ত্র শুরু হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।