দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষক আটক
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য অভিযোগ উঠেছে। ওই কুলাঙ্গার শিক্ষকের নাম আবু সালেহ। সে উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
এ খবর ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দ্বীনদার মুছল্লীগণ ও জনসাধারণ কয়া বাইতুল মামুন জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদে মিলিত হন। সেখানে তারা কুখ্যাত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশস্ত করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলাম উনার নিদর্শন বোরকা ও হিজাব পরিধান করতে নিষেধ করে আসছে। এমন খবর পেয়ে গত সোমবার একজন মহিলা অভিভাবক প্রধান শিক্ষকের কাছে ব্যাপারটি শুনতে গিয়েছিল। সে সময় প্রধান শিক্ষক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক নিয়ে নানান কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেন।
এ বিষয়ে ওই অভিভাবক বলেন, প্রধান শিক্ষক প্রিয় নবীর সুন্নাত ও চরিত্র নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করেছে। একজন মুসলিম হিসেবে তিনি তা মানতে পারছেন না। উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয়রা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবিতে প্রশাসনকে দুদিনের সময় দিয়েছেন তারা। তা না হলে আগামী জুমুয়াবার কঠোর আন্দোলন করবেন তারা।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহম্মদ আলী হোসেন বলেন, থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে প্রধান শিক্ষক আবু সালেহ। তার মুঠোফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুমারখালী থানার ওসি মুহম্মদ মোহসীন হোসাইন বলেন, বিক্ষোভকারীদের আশ্বস্ত করে ঘরে ফেরানো হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)