চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক পার্কিং করে পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চালক। ট্রাক পার্কিং অবস্থায় একটি অটোরিকশা ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন।
নিহত মাহবুব প্রধানীয়ার ভাই রফিকুল ইসলাম বলেন, ‘ভাই চাঁদপুর পৌর শহরের একটি হোটেলে কাজ করতেন। ভোরে তিনি বাড়ি থেকে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে দুর্ঘটনার শিকার হন ভাই। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ চাই।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস, ট্রাক ও অটোরিকশা থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)