আয়-ব্যয়ে সামঞ্জস্য নেই, বাজার নিয়ে অস্বস্তি
মাসে বেতন পাই ১৯ হাজার টাকা। পাঁচজনের পরিবার নিয়ে একটি সংসার মোটামুটি খেয়ে-পরে জীবন পার করা সহজ হতো, যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম থাকতো। দিন দিন যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে এই বেতনের দেড়গুণ খরচ হচ্ছে নিজের বাড়িতে থেকেই। এভাবে জীবন চালানো দুষ্কর হয়ে পড়েছে।
মাদারীপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক এভাবেই দ্রব্যমূল্য নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন।
বাজার করতে আসা একাধিক ব্যক্তি জানান, প্রতি সপ্তাহেই দাম বাড়ে। সবজির দাম শীতের শুরু থেকেই বেশি। কমেনি আর। এছাড়া মাছ-গোশতের দাম বেড়েছে। মাছের দাম বেশি থাকলে ফার্মের মুরগি নিয়ে বাড়ি ফিরতাম। সন্তানাদি নিয়ে অন্তত মুরগির গোশত দিয়ে ভাত খাওয়া যেত। এখন ফার্মের মুরগিও আমাদের মতো স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাদের উপার্জনের সঙ্গে ব্যয়ের পার্থক্য দীর্ঘ হচ্ছে!'
বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০/২৩০ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। এক মাসের ব্যবধানে ১০০ টাকা বেড়েছে কেজিতে, অন্যদিকে গরুর গোশতের কেজি স্থান ভেদে ৬৮০/৭০০ টাকা, খাসির গোশত ১১৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।
নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের মধ্যে বেড়েছে গ্যাসের দাম, চিনি, ডাল, তেল, সাবানের দাম।
ভ্যানচালক আরব আলী বলেন, জিনিসপত্রের দাম বাড়তেই আছে। কোরবানির সময় বিভিন্ন মানুষের কাছ থেকে যে গরুর গোশত পাই। বছরে ওই টুকুই। এছাড়া গরুর গোশত কেনার সামর্থ্য হয় না। বাড়িতে আত্মীয়-স্বজন এলে ব্রয়লার মুরগি দিয়ে সমাদর করতাম। এখন ব্রয়লারের দামও অনেক! ভীষণ কষ্টে আছি। '
আরেক ব্যক্তি মুহম্মদ রফিক বলেন, ডিমের দাম বেড়েছে। মাছ কিনতে না পারলে ডিম কিনে যে খাবো সেই উপায়ও থাকছে না। বাজারে গেলে অস্বস্তি লাগে! আয়-রোজগার তো বাড়ে না।
বিভিন্ন স্থানের ব্রয়লার মুরগির দোকানিরা বলেন, পাইকারি বাজারে ব্রয়লারসহ সব মুরগির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। দাম বাড়ায় খুচরা বিক্রিও কমে গেছে। ফলে দোকান প্রায় খালি। মুরগি আনা হচ্ছে না। মুরগির খাদ্যের দাম বাড়ায় স্থানীয় অসংখ্য খামার বন্ধ হয়ে গেছে।
নিত্যপণ্যের দাম দিন দিন বাড়তে থাকায় মধ্যবিত্ত থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতি মাসেই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যে বড় ফারাক তৈরি হচ্ছে। কোনো না কোনোভাবে অনেককেই ধার-দেনা করতে হচ্ছে। এতে করে বাড়ছে ঋণের বোঝা। আসন্ন রজমানে দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকবে, সেই শঙ্কায় আছেন সমাজের এই শ্রেণি। এভাবে চলতে থাকলে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা তাদের!
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।