দ্বীন ইসলাম নিয়ে অবমাননাকর তথ্য: পাকিস্তানে নিষিদ্ধ হলো উইকিপিডিয়া
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। দ্বীন ইসলামের বিষয় ও ইসলামী ব্যক্তি সম্পর্কে অবমাননাকর তথ্য ওয়েবসাইট থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান।
তবে উইকিপিডিয়া এসব তথ্য মুছতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করেছে দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের গণমাধ্যম ডনকে পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেন, প্রাথমিকভাবে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার জন্য আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া চিহ্নিত নিন্দনীয় বিষয়বস্তু মুছে ফেললে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত ‘ধর্মদ্রোহ বিষয়ক’ প্রবন্ধ দ্রুত সরানোর জন্য উইকিপিডিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছিল পিটিএ।
তবে উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া এ ব্যাপারে এই বিবৃতিতে জানায়, ওয়েবসাইটের তথ্যের ব্যাপারে তাদের কোনো হাত নেই, তারা তথ্য নিয়ন্ত্রণ করে না। ফলে তথ্য মুছে দেওয়ারও সুযোগ নেই তাদের।
উইকিপিডিয়া হলো বিনামূল্যের, ক্রাউডসোর্সড, সম্পাদনাযোগ্য অনলাইন বিশ্বকোষ যা প্রায়ই প্রাথমিক তথ্যের জন্য সারা বিশ্বজুড়ে লক্ষাধিক কন্ট্রিবিউটরের ওপর নির্ভর করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)