দ্বীন ইসলাম গ্রহণ করলেন সাংবাদিক দেব চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
দ্বীন ইসলাম গ্রহণ করেছেন বাংলাদেশের সাংবাদিক দেব চৌধুরী। গতকাল জুমুয়াবার জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি পবিত্র কালেমা শরীফ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বীন ইসলাম গ্রহণ করেন।
দ্বীন ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ দ্বীন ইসলাম গ্রহণ করছি।
কালেমাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। তার দ্বীন ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
দ্বীন ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।