‘দোষ স্বীকার করবেন কিনা’, পলক বললেন ‘নো স্যার’
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ তিনটি পড়া শেষে কাঠগড়ায় থাকা পলকের উদ্দেশে বিচারক শফিউল বলেন, ডু ইউ প্লিড গিল্টি? (আপনি দোষ স্বীকার করবেন কিনা)?’।
তখন কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বলেন, নো স্যার, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ পড়ে শোনানো হয়েছে সব মিথ্যা। আমি নির্দোষ।
এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন জুনায়েদ আহমেদ পলক।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের বাকি সদস্যরা বিচারক শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।