‘দোষীদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’
বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে যারা দায়ী হবেন, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য মন্ত্রণালয় প্রস্তুত আছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আরও যেসব অবৈধ ভবন আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) থেকে সেগুলোর তালিকা করে আইনের আওয়াত এনে ঠিক করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।