একবার পরাজিত হবেই, তখন সব কিছু কড়ায় গণ্ডায় আদায় করব -মান্না
নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের লড়াই চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল জুমুয়াবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক নাগরিক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিবাদ করা যদি ছাড়েন তাহলে আপনার জীবন আরও দুর্বিষহ হবে। যে রকম করে আমরা বলছি, গায়ের জোরে ভোট করে তিনবার জিতেছেন (আওয়ামী লীগ সরকার)। কিন্তু একবার পরাজিত হবেই। তখন সব কিছু কড়ায় গ-ায় আদায় করে নেব আমরা। যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন- সেগুলোর মাফ এদেশের জনগণ করবে না। সেই লড়াই চালিয়ে যান, অব্যাহত থাকুক।
তিনি বলেন, দেশে কোনো ভোট হয়নি। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, এতো ভোট ৭৫'র পরে আর কখনো হয়নি। ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। উনি বলেছেন, মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছেন। আমরা একটা নির্বাচিত সরকার। এই মিথ্যাচার এখন চলছে দেশে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।