দেড় হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে নাইকি
, ০৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ তাসি’, ১৩৯১ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দেড় হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফুটওয়্যার কোম্পানি নাইকি, যা প্রতিষ্ঠানটির মোট কর্মশক্তির প্রায় ২ শতাংশ।
নাইকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিএনবিসিকে বলেছে, ‘যেভাবেই হোক আমরা আমাদের প্রবৃদ্ধি পুনরুদ্ধার করতে চাই। বর্তমানে আমরা আমাদের সেরা পারফর্ম করতে পারছি না। এটি একটি বেদনাদায়ক বাস্তবতা এবং এটিকে আমরা হালকাভাবে নিচ্ছি না। এজন্য শেষ পর্যন্ত আমি নিজেকে এবং আমার দলীয় নেতৃত্বকেই দায়ী মনে করি।’
নাইকি কর্তৃপক্ষ জানিয়েছে, ছাঁটাই প্রক্রিয়া দুটি পর্যায়ে হবে। চলতি সপ্তাহেই প্রথম রাউন্ড শুরু হবে এবং দ্বিতীয় রাউন্ড চতুর্থ প্রান্তিকের শেষ দিকে হতে পারে, যা সাধারণত মে মাসে শেষ হয়।
বিশ্বজুড়ে মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক সংকটের কারণে ভোক্তারা নিজেদের খরচের ক্ষেত্রে আরো সতর্ক হয়েছে। ফলে খুচরা শিল্প বিশেষ করে জুতা কিংবা পোশাকের মতো আইটেমের চাহিদা কমেছে, যা নাইকির আয়ে শ্লথগতি আনার পেছনে ভূমিকা রেখেছে।
গত ডিসেম্বরে নাইকি কর্তৃপক্ষ পরবর্তী তিন বছরে প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্য একটি বিস্তৃত পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছে। চাহিদা ও স্বল্প পাইকারি ক্রয়াদেশের পাশাপাশি অনলাইনে বিক্রি কমে আসায় কোম্পানিটি তাদের বিক্রির পূর্বাভাস কমিয়েছে।
নাইকির পুনর্গঠন সংক্রান্ত ঘোষণার কিছু আগে দি ওরেগোনিয়ান প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, নাইকি কয়েক সপ্তাহ ধরে নিঃশব্দে কর্মী ছাঁটাই করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিক্রুটমেন্ট, সোর্সিং, ব্র্যান্ড, ইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিসোর্স ও ইনোভেশনসহ আরো কিছু বিভাগে সিরিজ ছাঁটাই করছে নাইকি।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বড় কোম্পানিগুলো ব্যাপক মাত্রায় কর্মী ছাঁটাই চালিয়ে যাচ্ছে। পেছনে যুক্তি দেয়া হচ্ছে কোম্পানির ব্যয় সংকোচন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












