দেড় যুগে দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে -অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ সংবাদদাতা:
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, গত দেড় যুগে দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছ।
গতকাল জুমুয়াবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান বলেন, ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার। টাকার হিসেবে ২১ লাখ কোটি টাকা। দেশে এক বছরের বাজেট ৭ লাখ কোটি টাকা। তিন বছরের বাজেটের সমপরিমাণ টাকা প্রতি বছর লুটপাট করা হয়েছে।
তিনি বলেন, লুটেরা পালিয়ে বিদেশে গিয়ে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের কথা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সাইবার ফোর্স।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না। তারা লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।