দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন -নাহিদ
নিজস্ব প্রতিবেদক:
সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়- বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ। সংবিধান প্রসঙ্গে সে বলেছে, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় অনুষ্ঠিত দলটির পথসভায় নাহিদ এ কথা বলে।
এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করে সে।
এনসিপি আহ্বায়ক আরও বলে, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।