দেশ পরিচিতি: কাতার (১)
কাতার মধ্য প্রাচ্যের আরব দেশ গুলির মধ্যে সবচেয়ে ছোট দেশ যা পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। তবে কাতার অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী। পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক তেল এবং গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। মধ্যপ্রাচ্যে কাতারের অন্যতম সহযোগী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে দেশটি মধ্যপ্রাচ্যের আলোচনার মূল বিন্দুতে চলে আসে।
কাতারের সংক্ষিপ্ত ইতিহাস:
কাতার এশিয়া মহাদেশে অবস্থিত। প্রাগৌতিহাসিক কালে কাতারে জনবসতির কোনো চিহ্ন না পাওয়া গেলেও সেখানে প্রাণের অস্তিত্ব থেকে বোঝা যায় মানুষের যাতায়াত ছিল। কাতারে প্রচুর পরিমাণে বৃষ্টি হত। ফলে বর্ষাকালে এখানে ‘কান্নানিয়ান’ নামের একটি জেলে সম্প্রদায় মাছ ধরতে আসতো। আরবে ইসলামিক যুগ শুরু হওয়ার আগে কাতারও অন্যান্য আরব দেশের মতো ‘শাসানী’ রাজবংশের অধিনস্ত ছিল। তারাই মূলত শাসন করতো কাতারসহ অন্য আরব দেশসমূহকে।
৬২৮ খ্রিষ্টাব্দে কাতারে শাষণ করতেন বনু তামিম গোত্র। সে সময় সেই এলাকায় বনু তামিম গোত্রপ্রধান ছিলেন, হযরত মুনযির বিন সাওয়া আল তামিমি রহমতুল্লাহি আলাইহি। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরন করেন এবং ঈমান আনেন। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানা পেলেও উনার ছোহবত ইখতিয়ার করতে না পারার কারণে ছাহাবিয়তের মাক্বামাত হাছিল করতে পারেননি। যাইহোক, হযরত মুনযির বিন সাওয়া আল তামিমি রহমতুল্লাহি আলাইহি তিনি পরবর্তীতে ওই অঞ্চলে দ্বীন ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন।
পরবর্তীতে ঊনবিংশ শতকে কাতার নামক আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ জসিম বিন মোহাম্মদ আল থানি। একসময় কাতার তুরস্কের অটোমান শাসনাধীনে ছিলো। ১৯শ শতকের শেষভাগ থেকে আল থানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছিল। পরবর্তীতে মোহাম্মদ বিন থানি ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করে যার ফলে বিংশ শতাব্দীর শুরুর দিকে কাতার ব্রিটিশ শাসন অধীনে চলে যায়। পরবর্তীতে ১৯৭১ সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। প্রায় ১৫০ বছরের ইতিহাসে আজও কাতার থানী পরিবার দ্বারা শাসিত হয়ে আসছে। বিংশ শতাব্দীতেও কাতারের সাধারণ মানুষের জীবিকা ছিলো একমাত্র মাছ ধরা তাই বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি দরিদ্র দেশ ছিল। কাতারের প্রধান ব্যবসা মূলত মাছ ধারা ছড়াও উট ও ঘোড়া পালন, কেনা, বেচা ইত্যাদি। ১৯৪০ সালে প্রথম “দুখান” তেলকূপ আবিষ্কারের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে শুরু করে। পরবর্তীতে কাতারে মুক্তার ব্যবসা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে চীনে কাতারের মুক্তার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। (চলবে)
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…