দেশে হিউম্যান-১ ইনসুলিনের ক্লিনিক্যাল ট্রায়াল যুগান্তকারী পদক্ষেপ
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা তথা ক্লিনিক্যাল ট্রায়াল টাইপ-১। ডায়াবেটিস শিশু-কিশোরদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইয়েদুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর হাজার হাজার টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশু কিশোর উপকৃত হবে।
বিশেষ সহকারী বলেন, এই ক্লিনিক্যাল ট্রায়াল শুধু বৈজ্ঞানিক ফলাফল নয়, বরং নীতিগত পরিবর্তনের পথ সুগম করবে। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে এটি এক মাইলফলক হয়ে থাকবে।
৭ থেকে ২৫ বছর বয়সী টাইপ-১ ডায়াবেটিস শিশু-কিশোরদের নিয়ে পরিচালিত এই ট্রায়ালে দু' ধরনের ইনসুলিন-অ্যানালগ (গ্লার্জিন) ও হিউম্যান ইনসুলিনের কার্যকারিতা তুলনা করা হয়।
গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে বক্তারা উপাত্ত তুলে ধরে বলেন, গবেষণায় দেখা গেছে, ইনসুলিন (গ্লার্জিন) হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে হিউম্যান ইনসুলিনের তুলনায় বেশি কার্যকর, যা চিকিৎসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে পারে।
গবেষণায় শুধু চিকিৎসাগত ফলাফল নয়, আরও অন্তর্ভুক্ত ছিল শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিশ্লেষণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের নিন্দা জানালো ঢাকা!
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)