দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে -নাহিদ
মেহেরপুর সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছে, সারা বাংলাদেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে। দখলদারিত্ব শুরু হয়েছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো তুলে এনে সেগুলোর সমস্যা সমাধানে কাজ করতে হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা কার্যালয় উদ্বোধন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছে সে।
নাহিদ বলে, প্রান্তিক এলাকাগুলোতে উন্নয়নটা সমানভাবে যায় না। আবার বিভিন্ন এলাকায় শিক্ষার সমস্যা আছে। কর্মসংস্থানের অভাব আছে। চিকিৎসারও অভাব আছে। এসব সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। এলাকাভিত্তিকসহ পুরো রাষ্ট্রটাকেও পরিবর্তন করতে হবে। আমরা একসাথে মুজিবনগর মেহেরপুরসহ পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।