বাংলাদেশে শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে -আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক:
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। সেজন্য শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে।
সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন ‘তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবেন, গুলি করবেন। ’
আসিফ নজরুল বলেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে, তিনি জুলাই গনঅভ্যূত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।