বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

দেশে বড় ভূমিকম্প হলে মাটির নিচের গ্যাস-বিদ্যুৎই জীবননাশের হুমকি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৪:৫০
দেশে বড় ভূমিকম্প হলে মাটির নিচের গ্যাস-বিদ্যুৎই জীবননাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক:
তুরস্কের মতো বাংলাদেশে বড় কোনো ভূমিকম্প হলে মাটির নিচে সুয়ারেজ লাইনের গ্যাস ও বিদ্যুতের কারণে জীবননাশের বড় হুমকি রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ সাজ্জাদ হোসাইন।
তিনি বলেছেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে গ্যাসের লাইনে আগুন ধরে বড় ক্ষয়ক্ষতি হতে পারে। এক্ষেত্রে উদ্ধারকাজ চালানোও কষ্টসাধ্য হয়ে যাবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (ফায়ার সার্ভিস সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংস্থাটির ডিজি বলেন, ঢাকা শহরে বড় ভূমিকম্প ঘটতে পারে। আমরা সে চিন্তা করে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছি। আমাদের জনবল প্রশিক্ষিত করছি। পাশাপাশি আমাদের সঙ্গে যারা কাজ করবেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন যেভাবে হচ্ছে, তা আমাদের জন্য ঝুঁকি। আমাদের প্রশিক্ষিত জনবল ও যন্ত্রপাতি থাকবে, কিন্তু ভূমিকম্প হলে পুরান ঢাকার মতো জায়গাগুলোতে আমরা কীভাবে পৌঁছাবো?
ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন আরও বলেন, আমাদের মাটির নিচে সুয়ারেজ লাইনের গ্যাস ও বিদ্যুৎ সিস্টেম রয়েছে। যখন ভূমিকম্প হবে তখন এগুলোর কী হবে! ভূমিকম্প হলে সেবামূলক সিস্টেমগুলোই আমাদের জীবননাশের জন্য হুমকি হবে। এজন্য গ্যাস অটো ভাল্ব সিস্টেম থাকতে হবে, যেন ভূমিকম্পের ঝাঁকুনিতে অটোমেটিক্যালি গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। এতে করে অগ্নিকা- ঘটবে না। আমাদের সচেতন হতে হবে এবং আরও অনেক কাজ করতে হবে।
ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ ৬০ জনের একটি টিম রাতে তুরস্কে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২ জন সদস্যসহ ৬০ জনের একটি উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন, ১০ জন চিকিৎসক ও ১৪ জন ক্রু থাকবেন।
সাতদিনের টার্গেটে তুরস্কে ভূমিকম্পে উদ্ধারে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাত ১০টায় ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কে যাত্রা করার কথা রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ডিজি।
‘উদ্ধারকাজে অত্যাধুনিক যন্ত্র পাঠানো হচ্ছে, যেগুলো উন্নত বিশ্বে ব্যবহার হয়ে থাকে’- যোগ করেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ফায়ার সার্ভিসের যে ১২ জন উদ্ধারকাজে তুরস্কে যাচ্ছেন তারা মালেয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপ্রাপ্ত। অল্প জায়গায় বেশি মানুষ হলে কাজে বিপত্তি হয় বলে কেবল উন্নত প্রশিক্ষণপ্রাপ্তদের পাঠানো হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ১৭ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ১৭ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ১৮ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ১৮ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ১৮ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ১৮ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ১৮ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ১৮ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ১৮ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ১৮ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ১৮ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ১৮ ঘণ্টা আগে