তুরস্কে সাহায্যবাহী গাড়ির দীর্ঘ সারি
তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের অন্তত দশটি প্রদেশ। এর মধ্যে কয়েকটির ক্ষতি সবচেয়ে বেশি। ক্ষতিগ্রস্ত এলাকার দিকে বিভিন্ন জরুরি পণ্য নিয়ে রওনা দিয়েছে হাজার হাজার গাড়ি।
আনাদুলু এজেন্সির এক টুইটে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের দিকে সাহায্য নিয়ে রওনা দিয়েছে হাজার হাজার ট্রাক। কোনিয়া-আদানা হাইওয়েতে ৩০ কিলোমিটার গাড়ির সারি তৈরি হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি ও ১২০ জন উদ্ধারকারীর দল পাঠাচ্ছে কাতার। এছাড়া একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তাও পাঠানো হচ্ছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এটা সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় অবদান রাখতে কাতারি প্রচেষ্টার অংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।