দেশে প্রথমবার ধানের তুষ থেকে তৈরি হলো সিলিকা
, ১৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাদিস ১৩৯১ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কারখানার এক প্রান্তে ধানের কুড়া জ্বালিয়ে জেনারেটর দিয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়ে চলছে কারখানার পাম্পসহ বিভিন্ন যন্ত্র। আর সংরক্ষণাগারে সংরক্ষণ হচ্ছে জেনারেটরের কালো ধোঁয়া। অন্য প্রান্তে কুড়ার কালো ছাঁই পানির মধ্যে সিদ্ধ করে তার সঙ্গে সংরক্ষিত কালো ধোঁয়া মেশানোসহ নানা প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সুপার সিলিকা।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেডের কারখানায় এ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে সিলিকা। ধানের তুষ দিয়ে সিলিকা উৎপাদন দেশে প্রথম। পরিবেশবান্ধব উপায়ে তৈরি সিলিকা বাণিজ্যিকভাবে বাজারজাত হচ্ছে। দেশে কাঁচামাল সহজলভ্য হওয়ায় এ শিল্পের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।
সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড ২০১৪ সালে সিলিকা উৎপাদনের প্রকল্প হাতে নেয়। উৎপাদনে আসে এ বছরের মার্চে। ৪০ জন শ্রমিক প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার কেজি সিলিকা উৎপাদন করছে।
কারখানায় কাজ করা এক শ্রমিক বলেন, ‘কাজ শুরুর আগে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। আমরা কাজ করে বেতনও পাচ্ছি, সেই সাথে বাড়ির অন্য কাজে সহযোগিতা করে ভালো চলছি। আগে যখন কাজ শুরু করি তখন সিলিকার বিষয়ে জানতাম না। এখন সিলিকা নিজে তৈরি করছি। আমাদের সিলিকার মান অনেক ভালো।’
সরকারি সহযোগিতা পেলে দেশের চাহিদা পূরণ করে সিলিকা বিদেশে রপ্তানি করা সম্ভব, বলছে প্রতিষ্ঠানটি। এ শিল্পের সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগও।
সাসটেইনেবল এনার্জি এন্ড এগ্রো রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান বাবু বলেন, ‘ধানের কুড়া থেকে বিদ্যুৎ আর কুড়ার ছাই থেকে সিলিকা উৎপাদন করছি। এটি একটি পরিবেশবান্ধব কারখানা। কারণ, জেনারেটরের ধোঁয়া আকাশে ছাড়া হয় না, বরং সেই ধোয়া সিলিকা উৎপাদনে কাজে লাগে। সরকারের সহযোগিতা পেলে উৎপাদন বৃদ্ধি করে বিদেশে সিলিকা রপ্তানি করতে পারব।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ধান প্রধান এলাকা হওয়ায় এখানে তুষের অভাব নেই। আমরা যদি বিভিন্নভাবে এটিকে সহযোগিতা করতে পারি, তাহলে দেশের চাহিদা পূরণ করে সিলিকা বিদেশে রপ্তানি করে যাবে সেই সাথে।’
সাবান, সিরামিক, কাগজ, পেপার বোর্ড, পানি পরিশোধনাগার, ভবন তৈরিতে কাঁচামাল হিসেবে সিলিকা ব্যবহার হয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












