দেশে দেশে মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উদযাপিত
আল ইহসান ডেস্ক:
আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফ উনার অনুসারী আশেকীন জাকেরীন মুরিদানদের নিয়ে গঠিত প্রবাসী আনজুমানের উদ্যোগে গত ১২ই রবীউল আউওয়াল শরীফ আলিশান উৎসাহ উদ্দীপনার সাথে মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাপবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে।
ইউরোপের দেশ সুইডেনে আনজুমানের উদ্যোগে পবিত্র মিলাদ শরীফ আলোচনা ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে উপস্থিতদের মধ্যে বরকতান তবারুক বিতরন করা হয়। সুইডেন আনজুমানের উপদেষ্টা জনাব মুহম্মদ শফিউর রহমান নিপু ভাইয়ের উদ্যোগে এবং সুইডেন আনজুমানের সভাপতি জনাব মুহম্মদ কামরুজ্জামান ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে মাহফিল আয়োজন সুসম্পন্ন হয়।
জাজিরাতুল আরবের পবিত্র মদীনাতুল মুনাওয়ারা শরীফ, রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন শহরে প্রবাসী আনজুমানের সদস্যদের উদ্যোগে মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উদযাপিত হয়। এই মুবারক উপলক্ষে বিভিন্ন জায়গায় ব্যানার ফেষ্টুন লাগানো হয়। মজলিশের স্থানগুলো বিশেষভাবে আলোকিত করা হয়। পবিত্র মিলাদ শরীফ পাঠ ও তবারুক বিতরন করা হয়।
এদিকে ওমান আনজুমানের উদ্যোগে ব্যাপক জাকজমক আলোকিত করে মহাপবিত্র ১২ই শরীফ মাহফিল আয়োজন করা হয়। ওমান আনজুমানের সভাপতি জনাব ওসমান গনি ভাইয়ের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়। মুবারক মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে বরকতান তবারুক বিতরন করা হয়।
এছাড়াও কাতার, দুবাই, মালয়েশিয়া, সিংগাপুর, চায়না ও মালদ্বীপে প্রবাসী আনজুমানের সদস্যদের উদ্যোগে আজিমুশ্বানভাবে মাহফিল মুবারক আয়োজন করা হয়। অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিম বাংলায় স্থানীয় আনজুমানের আয়োজনে খুব সফলভাবে পালিত হয়েছে মহাসম্মানিত মহাপবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল। ভারত আনজুমানের সভাপতি জনাব মাওলানা মুহম্মদ আবু জাফর ভাইয়ের উদ্যোগে এই মুবারক মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী আনজুমানের উদ্যোগে আয়োজিত প্রতিটি মাহফিলেই বক্তারা একবাক্যে বলেন- বর্তমান যামানায় ঈমান আমল সুরক্ষা রাখতে, সুন্নত মুবারক পালন ও প্রচার প্রসার করতে এবং বিশেষ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক ছড়িয়ে দিতে বাংলাদেশের রাজারবাগ শরীফ উনার মহান মামদুহ মুর্শিদ ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত মুবারক গ্রহণ করা ছাড়া বিকল্প কোন উপায় নাই। উনার মুবারক ছোহবত, মুহব্বত, নিসবত, কুরবত মুবারক হাসিল করার আরজু জানিয়ে মাহফিলগুলোতে দুয়া মুনাজাত শরীফ পরিচালনা করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।