দেশে এক বছরে ২৭ হাজার অগ্নিকাণ্ড -ফায়ার সার্ভিস
২০২৩ সাল সারা দেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকা- ঘটেছে। প্রতিদিন গড়ে ৭৭টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব আগুনের ঘটনায় সারা দেশে ২৮১ জন আহত ও ১০২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে অগ্নিকা-ে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম জানান, ২০২৩ সালে সারাদেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকা- ঘটেছে। প্রতিদিন গড়ে ৭৭টি আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা বেশি ঘটেছে। সারাদেশে এই অগ্নিকা-ে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ টাকার সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যমে ১ হাজার ৮০৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩২৯ টাকার সম্পদ রক্ষা করে।
এ ছাড়া অগ্নিকা-ে সারাদেশে ২৮১ জন আহত ও ১০২ জন নিহত হন। এদিকে আগুন নির্বাপণের সময় ৪৮ জন বিভাগীয় কর্মী আহত এবং অগ্নি নির্বাপণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১ জন কর্মী নিহত হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।