‘দেশের ৮ শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে’
চাঁদপুর সংবাদদাতা:
দেশের প্রায় ৮ শতাংশ শিশু পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, দেশের প্রায় ৮ শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে। বিভিন্ন কারণে অনেককেই পুকুর বা নদীতে গোসল করতে হয়। তাই আমাদের সবাইকে সাঁতার শেখা প্রয়োজন। শুধুমাত্র সাঁতার নয়, পানিতে ডুবা শিশুকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় তাও শিখতে হবে।
প্রকল্প নিয়ে আলোচনায় ডিসি বলেন, সাঁতার শেখানোর ক্ষেত্রে খুব বেশি পরিকল্পনা না করে বাস্তবায়ন করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।