দেশের ৮০ শতাংশ বাস রিকুইজিশনে
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের যাতায়াত নিশ্চিত করতে দেশের প্রায় ৮০ শতাংশ বাস রিকুইজিশন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিষয়টিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।
তিনি জানান, বিপুল সংখ্যক বাস রিকুইজিশন করা হয়েছে, যা মোট বাসের অন্তত ৮০ শতাংশ। সমিতির পক্ষ থেকে সরকারকে লং রুটের বাসগুলো রিকুইজিশনের আওতার বাইরে রাখার অনুরোধ জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি বলেন, যদি শুধু ঢাকাতেই আমাদের প্রায় পাঁচ হাজার বাস রয়েছে। এর মধ্যে চার হাজার বাস নিয়ে নেওয়া হলে সাধারণ যাত্রীসেবা ব্যাহত হবে। এত সংখ্যক বাস প্রয়োজন হওয়ার কথা নয়।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, বাসচালক ও হেলপাররা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। মালিকদের ক্ষতিপূরণ কম-বেশি হওয়া ভিন্ন বিষয়, তবে শ্রমিকদের বেতন ও খোরাকি ভাতা যেন নিয়মিত পরিশোধ করা হয়- সেটি নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের সঙ্গে বৈঠকে রাজধানীতে পাঁচ হাজার এবং সারাদেশে প্রায় ১০ হাজার বাসের চাহিদা জানানো হয়। সে অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি থেকে বাস সরবরাহ শুরু হয়েছে। ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব বাস রিকুইজিশনের আওতায় থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩-ক ধারায় উল্লেখ রয়েছে, পুলিশ কমিশনারের লিখিত আদেশে জনস্বার্থে সর্বোচ্চ সাত দিনের জন্য যেকোনো যানবাহন রিকুইজিশন করা যেতে পারে। এ ক্ষেত্রে মালিককে নির্ধারিত হারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রিকুইজিশন করা বাসের জ্বালানি ব্যয় পুলিশ বহন করবে। চালকরা খোরাকি ভাতা পাবেন এবং মালিকপক্ষ বিল দাখিল করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)