দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(২)
‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবো। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিবো।
আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।’
গত ২২শে আগস্ট এই শপথবাক্য পাঠ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছে মীর্জা ফখরুল। কিন্তু পর্যবেক মহল মনে করছেন, সে শপথ ভঙ্গ করেছে রাষ্ট্রপতি। সে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ অনুবাগ দেখিয়ে ৯৮ ভাগ জনগোষ্টি মুসলমাননের কাছে অশেষ বিরাগভাজন হয়েছে।
‘শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’-রাষ্ট্রপতির মুখ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের আলেম উলামা এবং দ্বীনদার মুসলমানগণ। একই সঙ্গে কুসতমুসলমানদের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত জনিত এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলিম জনতার কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের মুসলমান।
(৩)
ইসলামি আক্বিদা অনুযায়ী মহান আল্লাহ তা’আলাই এক অদ্বিতীয়। তিনি খালিক্ব, মালিক্ব। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা বা রক্ষাকর্তা হিসেবে ব্যক্ত করা ইসলামের সঙ্গে বিরোধীতা। আখেরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অস্বীকার করা যা প্রকাশ্যে কুফরী। (নাউযুবিল্লাহ) রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতির বক্তব্যে এমন শব্দ বা বক্তব্য ব্যবহার করা উচিত নয়, যা দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলিম নাগরিকের দ্বীনি অনুভূতিতে আঘাত সৃষ্টি করতে পারে।
রাষ্ট্রপতি যদি বলতো “হিন্দু ধর্মমতে.....’ তাহলেও রক্ষা হতো। কিন্তু রাষ্ট্রপতি যখন কোনো সম্প্রদায়, বা গ্রন্থ বা ব্যক্তির বরাত ছাড়া কোনো কথা বলে তখন তা তার ব্যক্তিগত বিশ্বাস, অন্তরে ধারনকৃত চেতনার বহি:প্রকাশ হিসেবে প্রতিপন্ন হয়। এবং তা গোটা জনগোষ্ঠীর উপর আরোপিত হয়।
রাষ্ট্রপতির এই বিবৃতি ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের ঈমান এবং আক্বীদার প্রতি স্পষ্ট বিদ্বেষও বিদ্রোহ।
(৪)
কারণ দূর্গাকে অবিশ্বাস করে, দুর্গাকে অশ্রদ্ধা করে, দুর্গাকে মিথ্যা মনে করে, তার বিপরীতে মহান আল্লাহ পাক এবং আখেরী রসূল, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনাকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ট রসূল মেনে এবং পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফকে গ্রহণ করেই দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান হিসেবে জীপন-যাপন করছেন।
দুর্গা বিশ্বাস অনাচারের প্রসার। ভারতে দুর্গার অনুচর বিজেপি মুসলমানদের অকাতরে শহীদ করছে, মসজিদ, মাদ্রাসা নির্বিচারে ভাঙছে।
দুর্গাবাদ তাতে আরো উস্কানি দিচ্ছে, মুসলমানের প্রতি এতো অন্যায়, এতরক্ত, এত নিপীড়নের বিরুদ্ধে তো দুর্গাবাদের কোনো নিষেধাতজ্ঞা নেই। বরং দুর্গাবাদীরা মুসলমানকেই অশুর মনে করে-তাদের শহীদ করে পূজা করছে। (নাউযুবিল্লাহ)
তারপরেও আমাদের রাষ্ট্রপ্রতি কী করে বলতে পারে যে দুর্গা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে? অভিজ্ঞ মহল মনে করছেন, রাষ্ট্রপতি দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি মাত্রাতিরিক্ত অনুরাগ দেখিয়েছে।
(৫)
এদিকে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে বিশ্লেষক মহলে একটি হাস্যরসের উদ্রেগ হয়েছে। বিগত জীবনে একজন অধ্যাপক মানুষ পড়া শোনা ছাড়া, জানা ছাড়া কি করে এরকম অর্বাচীন বক্তব্য দিতে পারে? তা নিয়ে রীতিমত বিদ্রƒপ তৈরী হয়েছে।
কারণ দুর্গার আর্বিভাব পৃথিবীতে হয়নি। পৌরনিক উপাখ্যান অনুসারে মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করনে দেবতারা তাদের সন্মিলিত শক্তি দিয়ে দুর্গাকে সৃষ্টি করে (ব্রিটানিকা)।
হিন্দুদের স্বর্গ তাদের দেবতাদের জন্যও কী নিরাপদ নয়? এটা যেমন প্রাসঙ্গিক প্রশ্ন তার চেয়েও বড় প্রশ্ন দুর্গার আবিভাব তো পৃথিবীতেই নয়। তারপরেও রাষ্ট্রপতি পৃথিবীতে দুর্গার আর্বিভাব বলতে পারলো কিসের ভিত্তিতে?
(৬)
রাষ্ট্রপতি বিবৃত ‘যখন’ শব্দটি কখন? আর সেই অন্যায়ের বিররনটা কি? দূর্গা দারা অন্যায় দূরীকরণের তথ্য উপাওটা কি?
মুসলমান হিসেবে রাষ্ট্রপতির জানা আছে পৃথিবীতে সবচেয়ে অন্যায়ের সময় আইয়্যামে জাহিলিয়ত এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার আর্বিভাবের পর সত্যিকার অর্থেই স্বর্নযুগ এসেছিলো। ইনসাফ কায়েম হয়েছিলো। কিন্তু ইসলাম সম্পর্কে ফখরুল সাহেবের কি অনুভূতি তা নিয়ে আলেম-উলামা প্রশ্ন তুলেছেন। নির্বাচন পূর্বে ফখরুল সাহেব বলেছে শরীয়া আইনে সে বিশ্বাস করেনা। কিন্তু হিন্দু দেবী দুর্গার উপর তার অগাধ বিশ্বাস প্রমাণিত হয়েছে- এমনটাই সমালোচক মহল মনে করছেন।
এক সময়ের বামপন্থী ফখরুল সাহেবরা বিগত জীবনে প্রশ্ন করেছেন রাষ্ট্রের আবার ধর্ম কী?
আমাদের প্রশ্ন রাষ্ট্রপতির আবার দুর্গা সম্পর্কে অবান্তর মন্তব্য করার দরকার কী?
যদি বলতেই হয় তবে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশ হিসেবে ইসলামকে প্রাধান্য দিয়েই কথা বলতে হবে।
(৭)
প্রসঙ্গত: হোক সে এম.পি. মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। ব্যক্তি ভাবনা, ব্যক্তি বিশ্বাস, ব্যক্তি চেতনা, ব্যক্তি ধারনা, ব্যক্তি অভিরুচি ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমাননের উপর চাপিয়ে দিবে- এমনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। রাষ্ট্রের মালিক জনগণের সাথে প্রতরনা। শপথভঙ্গের শামিল। সংবিধান মোতাবেক দেশের মালিক জনগণ। বিশেষ করে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান। রাষ্ট্র দ্বীন ইসলাম প্রসঙ্গে সরকারের শীর্ষমহলকে তা সমঝে চলতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।