দেশের মাটিতে বিদেশি ফল আঙুর চাষ, প্রথমবারেই সফল
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাড়ির আঙিনায় বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে সবুজ ফল। এ নিয়ে রঙিন স্বপ্ন বুনছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের যুবক সবুজ মিয়া। প্রথমবার আঙুর চাষ করে চমক দেখিয়েছেন। বিদেশি এই ফল দেশের মাটিতেও যে মিষ্টি ও সুস্বাদু হয়, তা করে দেখালেন তিনি।
সবুজ মিয়া ঝিনাইদহের মহেশপুরের যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের কাছ থেকে সুপার সনিকা জাতের চারা সংগ্রহ করে চাষ শুরু করেন। প্রায় ১০ মাস আগে পরীক্ষামূলকভাবে তিন শতক জায়গায় ২৫টি গাছ লাগান। এর মধ্যে ২১টিতে ফলন এসেছে। প্রতিটির থোকায় ৩০০-৪০০ গ্রাম ফল এসেছে। প্রথমবারেই ফলন ভালো হওয়ায় আশপাশের কৃষকরা চাষে আগ্রহ দেখাচ্ছেন।
সাতখামাইর গ্রামে গিয়ে দেখা যায়, কাঁটাতারের বেড়ায় ঘেরা বাগান। সুতা দিয়ে মাচা তৈরি। সবুজ নিজেই বাগানের সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। বাগানে ঢুকতেই মাচায় আঙুর ঝুলতে দেখা যায়। পাশাপাশি মিশ্র ফলের বাগান। সেখানে কমলা, কুল, পেয়ারা, পেঁপে, চায়না কমলা, কলা, করমচা ও আম চাষ করেছেন।
সবুজ মিয়া বলেন, রোপণের সাত মাসের মাথায় ফলন পাওয়ার কথা থাকলেও এসেছে ১০ মাসে। পরিচর্যায় ঘাটতির কারণে ফলন আসতে তিন মাস দেরি হয়েছে। তবু বেশি ফলন পাওয়ায় খুশি। আমার মতো আরও উদ্যোক্তা আঙুর চাষে এগিয়ে এলে বাইরে থেকে আমদানি করতে হবে না। বরং দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা যাবে। কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে চাষ সম্ভব। আমার বাগানের ফল আমদানিকৃত আঙুরের তুলনায় বেশি মিষ্টি ও সুস্বাদু হবে। সখের বসে চাষ করলেও বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)