দেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি -ফারুক খান
বাংলাদেশের আকাশসীমায় চলাচলকারী বিমান নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামে আধুনিক রাডার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজ পরিদর্শণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মুহাম্মদ ফারুক খান বলেন, আধুনিক রাডারে সাথে আনুষঙ্গিক কিছু জিনিস স্থাপনের বাকি রয়েছে। বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
পৃথিবীর সব জায়গার উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ডলার সংকট রয়েছে। সে জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডলারের দর ওঠানামার কারণে বিমান ভাড়া বৃদ্ধি পাচ্ছে। তবে সেটি যেন অযৌক্তিক না হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।