দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার -রিজভী
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন, যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। সরকারের পাপের সুদসহ বিচার হবে, ওই বিচারের জন্য প্রস্তুত থাকুন।
আজ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, ‘যাদেরকে আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকা পাচার করেছে, তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? এর দায় তো আপনার প্রধানমন্ত্রী। আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার ওপর নেই?’
রিজভী বলেন, ‘ফেরাউনও মনে করেছিল সে পার পেয়ে যাবে, ফেরাউন তো পার পায়নি। নমরুদ তো মনে করেছিল সে নিজেই ঈশ্বর, কিন্তু সেই নমরুদের নাকে মশা ঢুকেছিল, সেই মশাটাই সে নাক থেকে বের করতে পারিনি। হিটলারও মনে করেছিল তিনি গোটা পৃথিবীতে শাসন করবেন, সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।