বিজিএমইএ-বিটিএমএ সমঝোতা স্মারক স্বাক্ষর:
দেশেই হবে পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তি-উদ্ভাবনের বড় প্রদর্শনী
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তি, উদ্ভাবন এবং শক্তিশালী ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে দেশের বস্ত্র ও পোশাক খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন’ (বিআইটিএমএ) যৌথভাবে আয়োজনের জন্য পোশাক ও বস্ত্র খাতের প্রধান দুটি সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রদর্শনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহযোগিতায় শীর্ষস্থানীয় এই দুই ব্যবসায়ী সংগঠন যৌথভাবে ঢাকায় এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে।
প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক তৈরির যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উৎপাদন প্রযুক্তি, অটোমেশন সমাধান, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং বৈশি^ক ফ্যাশনের নতুন ধারাগুলো প্রদর্শন করা হবে।
খুচরা যন্ত্রাংশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক উৎপাদন খরচ বাড়িয়ে দেয় উল্লেখ করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান আন্তর্জাতিক যন্ত্রপাতি সরবরাহকারীদের বাংলাদেশে খুচরা যন্ত্রাংশ তৈরির আহ্বান জানান। এছাড়া সুতা প্রস্তুতকারক ও পোশাক রপ্তানিকারকদের মধ্যে সরবরাহ চুক্তি নিয়ে তৈরি হওয়া বিরোধ নিষ্পত্তিতে একটি যৌথ সালিশি ব্যবস্থা গড়ার প্রস্তাব দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)