দেশেই মরুভূমির সুস্বাদু সাম্মাম
গাছে গাছে ঝুলছে তরমুজের মতো বড় সুস্বাদু ফল রক মিলন বা সাম্মাম ফল। বাইরে খসখসে ভিতরে পেঁপে রঙের এই সাম্মাম ফল খেতে মিষ্টি, রসালো আর পুষ্টিগুণে ভরপুর।
ঝিনাইদহের চুটলিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তরিকুল ইসলাম রনি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু করেছেন এই সাম্মাম চাষ। প্রথমবারের মতো নতুন জাতের এই ফল চাষে সাড়া ফেলেছেন রনি।
কৃষিতে ভিন্ন কিছু চাষ করার আশায় মূলত একটি কোম্পানি থেকে সাম্মামের বীজ সংগ্রহ করেন রনি। এরপর শেডের ভিতরে মালচিং পদ্ধতি ব্যবহার করে এই ফল চাষ করেন তিনি। মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল এই সাম্মাম। দেখতে অনেকটা বেল কিংবা বাতাবি লেবুর মতো হলেও ভিতরের অংশ দেখতে পেঁপের মতো। সাম্মাম ফলের গাছে সামান্য সার ও কীটনাশক দিলে তেমন কোনো রোগবালাই হয় না। চাষের জন্য শেড করে দিলেই মাত্র দেড় মাসের মধ্যে ফল আসতে শুরু করে গাছে। সাম্মাম ফল সাধারণত দুই কেজি থেকে আড়াই কেজি বা পাঁচ কেজি ওজনের হয়ে থাকে। প্রতি কেজি সাম্মাম খুচরা থেকে ২৫০ টাকায় বিক্রি করা হয়। খরচের তুলনায় এই ফলের দামও বেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।