দু’পক্ষের সংঘর্ষে ‘ইসলামিক’ ফ্রন্টের সভাপতিসহ নিহত ২
বি-বাড়িয়া সংবাদদাতা:
নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সভাপতি মাও. হাবিবুল ইসলামসহ দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশত লোক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় সংসদ নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রহিম মিয়া ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপালনকারী এক কর্মকর্তাকে জাল ভোটে প্ররোচনার অভিযোগে রহিম মিয়ার সমর্থক জিয়া মিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত জিয়া মিয়াকে ১০ দিনের কারাদ- দেয়।
এ ঘটনার জন্য রহিম মিয়ার পক্ষের সমর্থকরা কাশেম মিয়ার পক্ষকে দায়ী করে।
এ দিকে জিয়া মিয়া ১০ দিন জেল খেটে কারাগার থেকে বের হয়ে গত ১৭ মার্চ এলাকায় যান। পরে সেইদিনই তার গ্রেফতার নিয়ে রহিম মিয়ার পক্ষ ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশত লোক আহত হন।
ভয়াবহ বিস্ফোরন আ¤্রকিার টেক্সাসের একটি তেল পরিশোধনাগারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।