দুর্লভ খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সময় ট্রাম্পের সামনে বিরল খনিজ পদার্থ উপস্থাপন করেন তারা।
গত বৃহস্পতিবার ওভাল অফিসে অনুষ্ঠিত এ বৈঠকের ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্প খনিজ পদার্থ রাখা খোলা কাঠের বাক্সের দিকে তাকিয়ে আছে, আর জেনারেল আসিম মুনির বাক্সটির দিকে ইশারা করছেন। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠককে কয়েক বছরের টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করেন। তিনি ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন এবং পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সহজতর করার ক্ষেত্রে তার ‘সিদ্ধান্তমূলক’ নেতৃত্বের প্রশংসা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, শেহবাজ শরীফ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের এক খনিজ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছিলেন, দেশটি যদি প্রাকৃতিক সম্পদ আহরণে সক্ষম হয়, তবে ‘ট্রিলিয়ন ডলারের’ সম্পদ অর্থনীতির আমূল পরিবর্তন আনতে পারে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সমঝোতা সই হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)